অষ্টম ক্যামেরা
আমি সুখনীড়ের অষ্টম ক্যামেরা। আমি কখনো চোখ সরাই না। দেয়াল থেকে।
আজকে মিরপুরে টেস্ট ম্যাচ শুরু। পাঁচ দিনের খেলা। এই বিল্ডিংয়ে কোনো মিটিংও এত লম্বা হয় না।
সকাল থেকে সবাই আনোয়ার স্যারের ড্রইংরুমে। জেনারেটর তো সাত তলাতেই চলে। আমি নিচতলায়। দেয়ালের দিকে।
দেয়াল খেলা দেখে না। আমিও না।
কিন্তু আমি শুনি। দুপুরের আগে উপর থেকে চিৎকার আসলো: আউট! কে আউট, জানি না। দেয়ালটা আউট হয় নাই, এইটুকু নিশ্চিত।
দেয়ালে একটা টিকটিকি থাকে। আজকে সে প্রায় সারাদিন এক জায়গায় বসা ছিলো। কেন, জানি না।
বিকালে কেউ কইলো, চা বিরতি। আমি ভাবলাম আমারও বিরতি। পরে মনে পড়লো, আমার বিরতি নাই। আমি নিরাপত্তা।
দারোয়ান ভাই আমার সামনে দিয়া চায়ের ট্রে নিয়া উপরে গেলেন। আমি দেখি নাই। আমি তখন দেয়াল দেখতেছিলাম।
সন্ধ্যায় সবাই নামলো। কেউ আমার দিকে তাকাইলো না। নিরাপত্তা চোখে পড়ার জিনিস না।
আজকে বিল্ডিংয়ে কোনো চুরি হয় নাই। দেয়ালটা যেখানে ছিলো, সেখানেই আছে।