দৈনিক সুখনীড় সমাচার

সত্য প্রকাশে আপোষহীন (কমিটির অনুমোদনক্রমে)

সংখ্যা ১২ · কলাম

সাত তলা

ছবি: নিজস্ব সূত্র। তানিয়া, সাত তলা প্রসঙ্গে।

বুয়ার কাছ থেকে শর্তগুলা কিনার পর ঠিক করলাম, এইবার কিছু করবো। উপরে যাবো। আনোয়ার আঙ্কেলের মুখের উপর বলবো, আমার বিয়া আমার সিদ্ধান্ত।

লিফট নষ্ট। সিঁড়ি।

চার তলার জানালা দিয়া বিকালের রোদ আসে, সিঁড়িটা সোনালি হইয়া থাকে। ভাবলাম, এই মুহূর্তটা ডকুমেন্ট করা দরকার। একটা রিল বানাইলাম, আমি সিঁড়ি দিয়া উঠতেছি। ক্যাপশন: walking towards my own decision.

পাঁচ তলায় আম্মা দরজা খুইলা জিগাইলেন, কই যাও? বললাম, নিজের জীবনের দিকে। উনি কইলেন, লিফটে যাও। দরজা বন্ধ কইরা দিলেন।

ছয় তলায় রিলে লাইক আসা শুরু হইলো। একজন লিখলো, queen. দাঁড়ায়া রিপ্লাই দিলাম।

সাত তলায় বেল দিলাম। আঙ্কেল দরজা খুললেন। বললেন, আসো মা, তোমার মতামত দরকার ছিলো।

আমার শ্বাস তখনো ঠিক হয় নাই। বললাম, আঙ্কেল, আমি লিখিত দিবো।

উনি আরো কিছু বললেন, তারিখ টারিখ নিয়া। আমি হাঁপাইতেছিলাম, পুরাটা ধরতে পারি নাই।

নামার সময় সিঁড়ির আলো চইলা গেছে। নামাটা আর রিল করি নাই।

রাতে লিখিত বক্তব্যের কয়েকটা ড্রাফট লিখলাম। রুমের লাইটিং ভালো না। পোস্ট করি নাই।

রিলটা চলতেছে। এগারোশো ভিউ। সবার আগে লাইক দিছেন আঙ্কেল।

তানিয়াফ্ল্যাট ৩এ
শেয়ার করুনফেসবুকএক্সটেলিগ্রাম

পাঠকের মন্তব্য

অশ্লীল ভাষা বা লিংক থাকলে মন্তব্যটি সম্পাদকের অনুমোদনের জন্য অপেক্ষা করবে।

চিঠিপত্র · পাঠকের মতামত

আনোয়ার চৌধুরীমা, লিখিতটা সিলসহ দিও। ফাইলে রাখা সহজ।
রোকসানাসাত তলা উঠছে। এই বিল্ডিংয়ে এইটাই বিপ্লব।
আম্মাআমি লিফটের কথা বলছিলাম, লিফট নষ্ট জানতাম না। জানলে ফরওয়ার্ড করতাম।
← জলপাইছুটির নোটিশ →