দৈনিক সুখনীড় সমাচার

সত্য প্রকাশে আপোষহীন (কমিটির অনুমোদনক্রমে)

সংখ্যা ১১ · কলাম

নিরপেক্ষ তদন্ত

ছবি: নিজস্ব সূত্র। আনোয়ার চৌধুরী, নিরপেক্ষ তদন্ত প্রসঙ্গে।

গ্রুপে একটা ছবি ছড়াইছে। ছবিতে একটা খাতার পাতা, সিল আছে, আমাদের কোষাধ্যক্ষের নাম আছে। মানুষ প্রশ্ন করতেছে।

প্রশ্নের উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় তদন্ত কমিটি। আজকে কমিটি করলাম। নিরপেক্ষ কমিটি।

সভাপতি আমি, কারণ দায়িত্ব নিতে হয়। সদস্য সচিব বাতেন, কারণ উনি সব ফাইল চিনেন। সদস্য মকবুল সাহেব, কারণ উনি সবসময় বলেন উনি নিরপেক্ষ।

আর সদস্য মান্নান। বিষয়টা উনার, উনার চেয়ে ভালো কেউ জানে না।

তানিয়া জিগাইলো, আঙ্কেল, যার বিরুদ্ধে তদন্ত, সে কমিটিতে কেন?

বুঝায়ে বললাম, মা, আসামি কমিটিতে থাকলে সময় বাঁচে। উনারে আলাদা কইরা ডাকতে হয় না।

ও আরো কী জানি বললো। শুনি নাই, ফোনে নোটিফিকেশন আসছিলো।

কমিটির কাজ ঠিক হইলো: ছবিটা কে তুলছে আর কে ছড়াইছে, খুঁজে বাইর করা। টাকা কই গেছে, এইটা কমিটির কাজের মধ্যে পড়ে না। ওইটা আলাদা বিষয়।

লিফটটা আজকেও বন্ধ। মিস্ত্রি আসছিলো, দেখে চইলা গেছে।

প্রথম শুনানি সোমবার, আমার ড্রইংরুমে। চা-নাস্তা তহবিল থেকে।

আনোয়ার চৌধুরীসভাপতি, সুখনীড় ফ্ল্যাট ওনার্স কল্যাণ সমিতি
ফ্ল্যাট ৭
শেয়ার করুনফেসবুকএক্সটেলিগ্রাম

পাঠকের মন্তব্য

অশ্লীল ভাষা বা লিংক থাকলে মন্তব্যটি সম্পাদকের অনুমোদনের জন্য অপেক্ষা করবে।

চিঠিপত্র · পাঠকের মতামত

তানিয়াকমিটিতে আসামি আছে, বিচারক আছে, ফাইল আছে। খালি তদন্ত নাই।
মকবুল হোসেনআমারে নিরপেক্ষ হিসাবে রাখছে। আমি কারো পক্ষে না। চা-নাস্তার পক্ষে।
দারোয়ানস্যার, ছবি কে তুলছে জানতে ক্যামেরা দেখেন। ক্যামেরা তো অনেক।
← সরকারি নোটিশনয়-দুই →