কয়েক পয়সা

তেলের দাম বাড়ার পর সরকার বাসভাড়া বাড়াইছে। কিলোমিটারে কয়েক পয়সা। খবরটা পত্রিকা থেকে কাইটা পকেটে রাখলাম। নিয়মের কাগজ সাথে থাকলে কেউ ঠকাইতে পারে না।
বাসে উঠলাম। কন্ডাক্টর ভাড়া চাইলো আগের চেয়ে বিশ টাকা বেশি।
কাগজটা বাইর কইরা দেখাইলাম। উনি মন দিয়া পড়লেন। তারপর বললেন, চাচা, এইটা সরকারের ভাড়া। এইটা আমার বাস।
যুক্তিটা ফেলার মতো না। সরকারের বাস তো আলাদা।
তারপর উনি বললেন, চাচা, সামনে আসেন, ড্রাইভারের পাশে বসেন। পুরা বাস দাঁড়ায়া, আর আমি বসলাম সবার সামনে, ইঞ্জিনের উপরে। গরম একটু বেশি, তবে সম্মানের জায়গা গরমই হয়।
একজন বাদাম নিয়া উঠলো, কিছু বিক্রি না কইরা পরের স্টপে নাইমা গেলো।
নামার আগে বিশ টাকা বেশি দিয়া দিলাম। ভাংতি ফেরত পাইছিলাম কিনা, মনে নাই।
বাসায় আইসা বউরে কাগজটা দেখাইতে গেলাম। পকেটে নাই। কন্ডাক্টর রাইখা দিছে।
মনে হয় উনারও একটা নিয়মের কাগজ দরকার ছিলো।
ফ্ল্যাট ৪বি