ছাদের উদ্বোধন

উন্নয়ন তহবিলের প্রথম কাজ শেষ। ছাদে সোলার বসছে।
উদ্বোধন হবে ছাদে। ছাদের দরজায় তালা, এগারো মাস ধইরা বন্ধ, নিরাপত্তার কারণে। চাবি আমার কাছে।
বিকালে সবাই সিঁড়িতে দাঁড়াইলো। আমি চাবি বাইর করলাম, তালায় ঢুকাইলাম। চাবি ঘোরে না।
আমি চেষ্টা করলাম। মান্নান চেষ্টা করলো। বাতেন দৌড়ায়া তেল আনলো।
সিঁড়িতে কার জানি একজোড়া জুতা খুইলা রাখা ছিলো। কার জুতা, কেউ স্বীকার করলো না।
তারপর শাহেদ পিছন থেইকা আইসা দরজাটা একটা ঠেলা দিলো। দরজা খুইলা গেলো। তালাটা খালি ঝুলতেছিলো, লাগানো ছিলো না।
শাহেদ বললো, আমি তো রোজ এইভাবেই উঠি।
কথাটার মানে তখন বুঝি নাই। এইটা নিয়া পরে একটা তদন্ত কমিটি করবো।
ছাদে সোলারটা একটা খুঁটির মাথায় বসানো, একটা বাতি। ফিতা কাটলাম, হাততালি পড়লো।
তানিয়া জিগাইলো, আঙ্কেল, জ্বলতেছে না কেন?
বুঝায়ে বললাম, এখন দিন। দিনে সূর্যই আলো দেয়। সোলার বাতি জ্বলে রাতে। এইটা বিজ্ঞান।
রাতে বারান্দা থেইকা উপরে তাকাইলাম। কিছু দেখা যায় না, ছাদের রেলিং উঁচু। তবে বাতিটা জ্বলতেছে, এইটা আমি বিশ্বাস করি।
বিশ্বাসই সমাজের ভিত্তি।
ফ্ল্যাট ৭