ফিতা কেটে সিঁড়ি সবার জন্য ফ্রি ঘোষণা, পরদিন থেকে ওঠার ফি, নামার ফি দ্বিগুণ

ফিতা কেটে পঞ্চম তলার সিঁড়ি সবার জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন সমিতির সভাপতি আনোয়ার চৌধুরী (৬২)। ফিতা কাটার পর তিনি "বিজয়" ঘোষণা দেন।
কাটা ফিতার একটি টুকরা সংগ্রহ করেছেন আজীবন সদস্য করিম বক্সী (৫৫)। তার মতে, এটি ইতিহাস হয়ে থাকবে।
পরদিন সিঁড়ির মাঝখানে চেয়ার ও ক্যাশবাক্স নিয়ে বসেন সভাপতি। পাশে টাঙানো নোটিশে লেখা, সিঁড়ি ফ্রি, ওঠার ফি।
নিচে নামার পথে মকবুল হোসেনকে (৪৮) জানানো হয়, নামার ফি দ্বিগুণ। সভাপতির ব্যাখ্যা, নামা সহজ, তাই প্রিমিয়াম।
মকবুল হোসেন এখন সিঁড়ির মাঝখানে বসে আছেন।