ভবনের জন্মদিন ঘোষণা, তারিখ মিলে গেছে সভাপতির জন্মদিনের সঙ্গে
৬ নভেম্বর "সুখনীড় দিবস" পালনের ঘোষণা দিয়েছেন সমিতির সভাপতি আনোয়ার চৌধুরী (৬২)। একই দিন তার জন্মদিন।
তিনি জানান, তারিখটি তিনি গতকাল নির্ধারণ করেছেন। ভবন কবে নির্মিত হয়েছিল, জানতে চাইলে তিনি বলেন, দলিল আলমারিতে আছে, চাবি তার কাছে, খোঁজার ইচ্ছা হয়নি।
অনুষ্ঠানের ব্যয় মেটানো হবে বিবাহ স্থগিত বাস্তবায়ন কমিটির তহবিল, আজীবন সদস্য করিম বক্সীর (৫৫) জমা দেওয়া উপহারের খাম এবং নতুন উদযাপন চার্জ থেকে। চার্জটি এককালীন এবং মাসিক।
ভবন ব্যবস্থাপক বাতেনের (৪০) তৈরি অনুষ্ঠানসূচিতে উদ্বোধনী, মূল ও সমাপনী বক্তা সভাপতি।
ব্যানারের খসড়ায় লেখা হয়েছে "সুখনীড় দিবস ও সভাপতির জন্মদিন"। সভাপতি জানান, তিনি এতে কিছু বলেননি।