চালের দাম বৃদ্ধি এড়াতে "আগের চাল" কিনে বেশি দাম দিলেন আজীবন সদস্য
রাজধানীতে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বাড়ার খবরে বাড়তি দামে চাল না কেনার সিদ্ধান্ত নেন সমিতির আজীবন সদস্য করিম বক্সী (৫৫)।
স্থানীয় মুদি দোকানে তিনি "আগের দামের" চাল চান। দোকানি তাকে পুরান চাল দেন। বাজারে পুরান চালের দাম নতুন চালের চেয়ে বেশি।
রসিদ দেখে বিষয়টি তাকে জানান ভবনের গৃহকর্মী রহিমা বেগম (৪৫)। জবাবে আজীবন সদস্য বলেন, পুরান মানেই আগের।
রাতের খাবারে তিনি প্লেটে একটি দানাও রাখেননি। কারণ হিসেবে বলেছেন, দামি জিনিস।