তদন্ত রিপোর্ট: খাতা কেনা নিয়মমাফিক, দোষী ফরওয়ার্ডকারী প্রবীণ বাসিন্দা

সুখনীড় ফ্ল্যাট ওনার্স কল্যাণ সমিতির তদন্ত কমিটি বৃহস্পতিবার রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটি লিখেছেন কমিটির সদস্য ও অভিযুক্ত কোষাধ্যক্ষ আব্দুল মান্নান (৫২)।
রিপোর্টে বলা হয়েছে, উন্নয়ন তহবিলের অর্থে খাতা কেনা নিয়মমাফিক হয়েছে, কারণ সিলসহ রসিদ রয়েছে।
রিপোর্ট অনুযায়ী আসল অপরাধ ছবি ছড়ানো, এবং এর জন্য দায়ী প্রবীণ বাসিন্দা আম্মা (৭৫)। শাস্তি হিসেবে তাকে ভবনের নতুন গ্রুপে যুক্ত করা হবে না। তিনি আগে থেকেই গ্রুপটিতে ছিলেন না।
কমিটির আপ্যায়ন ব্যয়ে তহবিলে ঘাটতি দেখা দেওয়ায় সার্ভিস চার্জ আবার বাড়ানো হবে।
রিপোর্টের শেষ পাতায় সমিতির সিল দেওয়া হয়েছে। রাতে রিপোর্টটি আম্মা ষাটজনকে পাঠান, সঙ্গে লেখেন: সরকারি রিপোর্ট, সবাই পড়েন। রিপোর্টটি তার কাছে কে পাঠিয়েছেন, জানা যায়নি।