ডিমের দাম বাড়ায় পরিবারে সমান ত্যাগের ঘোষণা, ঘোষণাকারীর প্লেটে দুটি

বাজারে ডিমের দাম বেড়ে ডজনপ্রতি একশ ষাট টাকায় পৌঁছানোয় পরিবারে সমান ত্যাগের ঘোষণা দিয়েছেন সুখনীড় টাওয়ারের পঞ্চম তলার বাসিন্দা মকবুল হোসেন (৪৮)।
ঘোষণা অনুযায়ী পরিবারের প্রত্যেক সদস্য দিনে একটি করে ডিম খাবেন। ঘোষণাকারী খাবেন দুটি। সংসার চালাতে মাথা খাটাতে হয় এবং মাথায় প্রোটিন লাগে বলে তিনি ব্যাখ্যা দেন।
তার স্ত্রী রোকসানার (৪৩) প্লেটে কোনো ডিম দেখা যায়নি। জানতে চাইলে তিনি বলেন, রান্না করতে করতে খেয়ে ফেলেছেন।
রাত দুইটায় মকবুল হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কঠিন সময়ে পরিবারের জন্য ত্যাগ শেখার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন। পরদিন সকালে পোস্টটিতে তার স্ত্রী মন্তব্য করেন, আলহামদুলিল্লাহ, আমরা শিখছি।
পরদিন সকালের নাস্তায় ঘোষণাকারীর প্লেটে দুটি ডিম দেখা গেছে।