সত্য প্রকাশে আপোষহীন (কমিটির অনুমোদনক্রমে)
প্রধান সংবাদ

তৃতীয় তলার বাসিন্দা তানিয়ার (২২) বিয়ে বাস্তবায়নে চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন সমিতির সভাপতি আনোয়ার চৌধুরী (৬২)।
আহ্বায়ক তিনি নিজে, কারণ পাত্রের বাবাকে তিনি চেনেন। কোষাধ্যক্ষ কনের বাবা আব্দুল মান্নান (৫২)। সদস্য সচিব ভবন ব্যবস্থাপক বাতেন (৪০)। সদস্য মকবুল হোসেন (৪৮), নিরপেক্ষতার কারণে।
সম্পূর্ণ প্রতিবেদনকনের পোস্ট আসছে, আলোর অপেক্ষা
বিবাহ বাস্তবায়ন কমিটির এজেন্ডায় নিজের নাম বিবিধ অংশে থাকার পর একটি পোস্ট দেওয়ার কথা জানিয়েছেন তৃতীয় তলার বাসিন্দা তানিয়া (২২)।
পোস্টটি কবে দেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, আলো ঠিক হলেই।
রহিমা বুয়া, প্রধান প্রতিবেদক · শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ · ১২:৩০
বর অজানা, দোয়া পৌঁছেছে ষাটজনের কাছে
বিয়ের কার্ড আসার আগেই দোয়া পাঠিয়েছেন পঞ্চম তলার প্রবীণ বাসিন্দা আম্মা (৭৫)। প্রাপক ষাটজন।
বর কে, তা তিনি জানেন না বলে জানান।
দারোয়ান, গেট প্রতিনিধি · বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ · ১২:৩০
২০:০০ · প্রতিবেদন

সরকারের পূজার ছুটির প্রজ্ঞাপনের সঙ্গে মিল রেখে নোটিশ জারি করেছে সুখনীড় ফ্ল্যাট ওনার্স কল্যাণ সমিতি।
ছুটিতে ক্যামেরা দেখবেন নিরাপত্তাকর্মী, ক্যামেরা দেখবে তাকে
পূজার ছুটিতে ভবনের ক্যামেরাগুলো দেখার দায়িত্ব পেয়েছেন ভবনের নিরাপত্তাকর্মী (৩৮)। সভাপতির নির্দেশে এ দায়িত্ব দেওয়া হয়।
নিরাপত্তাকর্মী জানান, ছুটিতে তিনি ক্যামেরা দেখবেন এবং ক্যামেরা তাকে দেখবে। বেতন পাবেন একজন।
রহিমা বুয়া, প্রধান প্রতিবেদক · বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ · ১২:৩০
নিজের বিয়ের শর্ত বিনা পয়সায় বলতে রাজি পঞ্চম তলার গৃহিণী, কেউ জানতে চাননি
পঞ্চম তলার বাসিন্দা রোকসানা (৪৩) জানিয়েছেন, তার বিয়ের শর্ত কেউ কখনো জানতে চাননি। জানতে চাইলে তিনি বিনা মূল্যে জানাতেন।
তিনি আরও জানান, তিনি কিছুই চান না।
রহিমা বুয়া, প্রধান প্রতিবেদক · মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ১২:৩০
২০:০০ · প্রতিবেদন

লিফট বন্ধ থাকায় সিঁড়ি বেয়ে সপ্তম তলায় সভাপতির বাসায় যান তৃতীয় তলার বাসিন্দা তানিয়া (২২)। নিজের বিয়ের বিষয়ে আপত্তি জানানো ছিল তার উদ্দেশ্য।
গৃহকর্মীর বিরুদ্ধে তদন্তের প্রথম সভায় চা দিলেন গৃহকর্মী
ছবি ফাঁসের ঘটনায় গৃহকর্মীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রথম সভায় চা পরিবেশন করেছেন সেই গৃহকর্মীই।
কমিটির সদস্য মকবুল হোসেন (৪৮) জানান, চা ভালো ছিল এবং তদন্ত এগোচ্ছে।
দারোয়ান, গেট প্রতিনিধি · সোমবার, ১২ অক্টোবর ২০২৬ · ১২:৩০
২০:০০ · প্রতিবেদন

"এ বছর জলপাই কম" শিরোনামের একটি বার্তা ষাটজনকে পাঠানোর পর ভবনের প্রায় সব পরিবার কারওয়ান বাজার থেকে বস্তায় জলপাই কিনেছে।
"চা যায় ভেতরে, খবর যায় বাইরে": ষষ্ঠ তলার বাসিন্দার কবিতা
বিয়ের আলোচনা নিয়ে একটি কবিতা প্রকাশ করেছেন ষষ্ঠ তলার বাসিন্দা শাহেদ (৩৪)। কবিতায় বলা হয়েছে, আলোচনা হয় বসার ঘরে, কনে বসে সিঁড়িতে।
কবির নাম জানতে চাইলে তিনি জানান, কবি তিনি নিজেই।
রহিমা বুয়া, প্রধান প্রতিবেদক · রবিবার, ১১ অক্টোবর ২০২৬ · ১২:৩০
২০:০০ · প্রতিবেদন

তৃতীয় তলার বাসিন্দা তানিয়ার (২২) বিয়ের শর্তাবলি তার কাছেই কিস্তিতে বিক্রি করেছেন ভবনের গৃহকর্মী রহিমা বেগম (৪৫)। প্রতি কিস্তির মূল্য একশো টাকা।
দাওয়াত পাননি, তবু প্যান্ডেলের জায়গা মেপে রাখলেন আজীবন সদস্য
ভবনে সম্ভাব্য বিয়ের খবরে প্যান্ডেলের জায়গা মেপে রেখেছেন সমিতির আজীবন সদস্য করিম বক্সী (৫৫)।
তিনি জানান, এখনো কেউ তাকে দাওয়াত দেননি। তার ভাষ্য, দাওয়াত পরে আসবে, মাপ আগে লাগে।
দারোয়ান, গেট প্রতিনিধি · শনিবার, ১০ অক্টোবর ২০২৬ · ১২:৩০
শুভকাজ প্রসঙ্গে
ভবনে একটা শুভকাজের কথা চলতেছে। শুভকাজ পারিবারিক বিষয়, তবে পরিবার যখন ভবনের, তখন ভবনেরও একটা দায়িত্ব থাকে। সমিতি সেই দায়িত্ব পালন করতেছে।
কেউ কেউ জানতে চাইছেন শর্তগুলা কী। শর্ত গোপন রাখা হয় শান্তির জন্য। তবে কিছু শর্ত ইতিমধ্যে বাজারে পাওয়া যাইতেছে, যুক্তিসঙ্গত মূল্যে। সমিতি এই বাজারের সাথে জড়িত না।
যারা এখনো দাওয়াত পান নাই, তারা ধৈর্য ধরেন। কেউ কেউ ধৈর্যের সাথে মাপও নিয়া রাখছেন। এমন বাসিন্দা থাকলে যেকোনো আয়োজন সহজ হয়।
ভারী বৃষ্টির সম্ভাবনা। ছাদ এখন খোলা, তাই ছাদের জিনিস সময়মতো নামাইবেন। লিফট বন্ধ, নামাইতে সময় লাগবে।
গত সংখ্যায় লেখা হয়েছিল "তদন্ত শেষ"। সঠিক হবে "তদন্তের চা শেষ"। তদন্ত চলিতেছে।