ভবনেও ইলিশ নিষিদ্ধ ঘোষণা, জব্দ করা ইলিশ ভেজে খেলেন সভাপতি

ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার খবর পত্রিকায় পড়ে সুখনীড় টাওয়ারেও ইলিশ নিষিদ্ধ ঘোষণা করেছেন সমিতির সভাপতি আনোয়ার চৌধুরী (৬২)। কোনো ফ্রিজে ইলিশ পাওয়া গেলে তা জব্দ করা হবে।
ঘোষণার সময় সভাপতির টেবিলে দুটি ইলিশ ছিল। সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৫২) এ বিষয়ে জানতে চাইলে সভাপতি জানান, এগুলো মাছ নয়, আলামত।
প্রথম পরিদর্শনে মকবুল হোসেনের (৪৮) ফ্রিজ থেকে একটি ইলিশ জব্দ করা হয়। মাছটি নড়ছিল। মকবুল হোসেনের ব্যাখ্যা, ফ্রিজে ছিল, তাই ঠান্ডায় কাঁপছে।
জব্দ করা মাছ ফেরত দেওয়া হয়নি। সভাপতি জানান, আইনের স্বার্থে মাছটি তিনিই খেয়েছেন।
পরে মকবুল হোসেন জানান, তার ফ্রিজে আরও তিনটি আছে। আগামীকাল আবার পরিদর্শন হবে।