পানি সংকট কমিটির খোঁজে ভাল্ব বন্ধ সভাপতির নির্দেশে, এখন পানি বালতিপ্রতি বিশ টাকা

ভবনে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পানি সংকট কমিটি গঠন করেছেন সমিতির সভাপতি আনোয়ার চৌধুরী (৬২)। কমিটির সভাপতি তিনি নিজেই।
সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ আব্দুল মান্নান (৫২) ট্যাংক পরিষ্কারের জন্য ফ্ল্যাটপ্রতি পাঁচশো টাকা চাঁদা ঘোষণা করেন। হিসাব থাকবে তার খাতায়।
সভায় চা পরিবেশন করা যায়নি। গৃহকর্মী রহিমা বেগম (৪৫) জানান, পানি নেই।
পরে ছাদে গিয়ে আজীবন সদস্য করিম বক্সী (৫৫) দেখতে পান, মোটর চলছে, কিন্তু ভাল্ব বন্ধ। ভবনের নিরাপত্তাকর্মী (৩৮) জানান, বিল বেশি আসায় সভাপতি ভাল্ব বন্ধ রাখতে বলেছেন। সভাপতির জন্য আলাদা ট্যাংক রয়েছে।
সপ্তম তলায় পানি থাকার বিষয়ে জানতে চাইলে সভাপতি বলেন, সেটি ব্যক্তিগত সরবরাহ এবং কমিটির সিদ্ধান্ত।
পরে তিনি মানবিক বিবেচনায় পানি বিক্রির ঘোষণা দেন, বালতিপ্রতি বিশ টাকা। রসিদ কাটছেন কোষাধ্যক্ষ। কমিশন তার।