ভোটের আগের রাতেই ভারী হয়ে গেল ব্যালট বাক্স

ভোটের আগের রাতে নিরাপত্তাকর্মী ব্যালট বাক্সটি ভোটকেন্দ্রে নিয়ে যান। বাক্সটি এত ভারী ছিল যে তিনি সামনে ঝুঁকে হাঁটছিলেন। গৃহকর্মী রহিমা জানতে চান, ভোট তো পরদিন, বাক্স আগের রাতেই ভারী কেন।
নিরাপত্তাকর্মী জানান, তিনি জানেন না, তিনি শুধু বয়ে এনেছেন।
পরদিন সকালে নির্বাচন কমিশনার বাতেন (৪০) ভোট শুরুর ঘোষণা দিয়ে বাক্সের তালা খোলেন। ঢাকনা খোলামাত্র ব্যালট পেপার টেবিলে ছড়িয়ে পড়ে।