দুই দলের বিরিয়ানি খেয়েও সিদ্ধান্ত নিতে পারেননি এক ভোটার

নির্বাচন উপলক্ষে লিফট ও সিঁড়ি, দুই মার্কার পক্ষ থেকেই ভোটারদের মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়েছে। আজীবন সদস্য করিম বক্সী (৫৫) দুটি প্যাকেটই গ্রহণ করেছেন এবং দুটিই খেয়েছেন।
কাকে ভোট দেবেন জানতে চাইলে গৃহকর্মী রহিমা পরামর্শ দেন, যার প্যাকেটে রান বড়, তাকে। পরামর্শ দিয়ে তিনি ঝাড়ু দিতে দিতে চলে যান।
প্যাকেট দুটি খোলার পর উভয়টিতে একটি করে হাড় পাওয়া গেছে। করিম বক্সী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।